৮ দফা না মানলে ১ দফায় রূপ নেবে আন্দোলন: সরকারকে ডা. শফিকুর রহমানের হুঁশিয়ারি

‘জনগণের রায় ও অধিকার আদায়ে লংমার্চ; রংপুর অভিমুখী যাত্রায় হাটিকুমরুল ও শেরপুরে জামায়াত আমিরের বক্তব্য’

by ABDUR RAHMAN
৮ দফা না মানলে ১ দফায় রূপ নেবে আন্দোলন

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

জনগণের অধিকার আদায়ে ঘোষিত ৮ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দাবি না মানলে তা যেকোনো সময় সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনে রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। ঢাকা থেকে রংপুর অভিমুখী ১১ দলীয় জোটের লংমার্চ চলাকালে পৃথক দুটি পথসভায় এসব কথা বলেন জামায়াত প্রধান।

বিজ্ঞাপন
banner

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল ও বিকেলে বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান।

পথসভায় সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ সূচক মতামত দিলেও সরকার সেই রায় অগ্রাহ্য করেছে। এটি জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণা ও চরম অপমান। এই অবহেলার উপযুক্ত জবাব দিতেই আজ দেশের সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসেছে।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির চিত্র তুলে ধরে তিনি বলেন, আজ কৃষকের কাছে সার নেই, সাধারণ মানুষের পেটে ভাত নেই এবং যুবকদের কর্মসংস্থান নেই। অথচ ব্যাংক খালি করে একদল স্বার্থান্বেষী গোষ্ঠী এখনো লুটপাটে ব্যস্ত। অন্য একটি রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি আরও উল্লেখ করেন, তারা কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়ে শেষ পর্যন্ত মাঠে চাঁদাবাজ নামিয়ে দিয়েছে।

লংমার্চের মূল উদ্দেশ্য তুলে ধরে জামায়াত আমির জানান, গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন, বাসাবাড়িতে গ্যাস সংযোগ নিশ্চিত করা, শিল্পকারখানা সচল রাখা এবং দুর্নীতি-চাঁদাবাজি ও আধিপত্যবাদ নির্মূল করাই এই কর্মসূচির লক্ষ্য। এটি কোনো নির্দিষ্ট দলের স্বার্থে নয়, বরং ১৮ কোটি মানুষের মৌলিক অধিকার আদায়ের লড়াই।

পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে ১ দফার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, “রাজপথে আসা মানুষের গর্জন ও সংকেত স্পষ্ট বার্তা দেয়। সরকার ৮ দফা বাস্তবায়ন না করলে আন্দোলন ১ দফায় পৌঁছাবে। সিরাজগঞ্জ থেকেই আবার ঢাকামুখী লংমার্চের ডাক আসবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।” রাজপথে মা-বোনেদের অংশগ্রহণের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জোর দিয়ে বলেন, জুলাই আন্দোলনের মতো এই গণআন্দোলনও রাজপথে নারীদের অংশগ্রহণে চূড়ান্ত সাফল্য অর্জন করবে।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির শাহিনুর আলমের সভাপতিত্বে হাটিকুমরুল পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হক, বিরোধী দলীয় চিফ হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি।

পথসভা শেষে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের বিশাল বহর নিয়ে লংমার্চটি রংপুরের উদ্দেশ্যে রওনা হয়।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ