তিন এয়ারলাইন্সে হজযাত্রা, ৪১ হাজারের বেশি পৌঁছেছেন সৌদিতে

মক্কা-মদিনায় ৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাসেবা পেয়েছেন ১৭ হাজারের বেশি যাত্রী

by ABDUR RAHMAN
বাংলাদেশ হজযাত্রা

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

চলতি বছরের হজ কার্যক্রমে এখন পর্যন্ত ১০৪টি ফ্লাইটে ৪১ হাজার ৬২৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৭ হাজার ৫৫৮ জন রয়েছেন।

বিজ্ঞাপন
banner

শনিবার (২ মে) রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারাও একই তথ্য নিশ্চিত করেছেন।

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, সকাল ১০টা পর্যন্ত এসব ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। বিমান সংস্থাভিত্তিক হিসাবে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৯টি ফ্লাইটে ২০ হাজার ৬৬ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৭টি ফ্লাইটে ১৪ হাজার ১৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৭ জন যাত্রী পরিবহন করা হয়েছে।

এদিকে, সৌদি আরবে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় পাঁচজন এবং মদিনায় দুইজন মারা গেছেন। তবে ২৮ এপ্রিলের পর নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

হজ বুলেটিনে আরও জানানো হয়েছে, সৌদি মেডিকেল টিম সরাসরি ৮ হাজার ১৫ জনকে চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ৯ হাজার ২৪০ জন হজযাত্রী চিকিৎসা সহায়তা পেয়েছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এ কার্যক্রমে ৬৬০টি এজেন্সি কাজ করছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয় গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

এর আগে, ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে প্রথম হজ ফ্লাইট (বিজি-৩০০১) ৪১৮ জন যাত্রী নিয়ে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়।

আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ হবে ৩০ জুন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ