নিজস্ব প্রতিবেদক: হুদহুদ নিউজ
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তর শাখা পুনর্গঠন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (০১ মে) এ পুনর্গঠন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।
সংগঠনের পূর্ববর্তী মজলিসে আমেলার সদস্যদের মূল্যায়ন, আলোচনা ও সার্বিক পরামর্শের ভিত্তিতে নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হুসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হুসাইন লাবীব।
এসময় ঢাকা মহানগর উত্তর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—সভাপতি মাওলানা জাকারিয়া আল ফারুকী, সহ-সভাপতি মাওলানা সাজিদুর রহমান সায়েম, সংগঠন বিভাগের সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দীন, বাইতুল মাল বিভাগের সম্পাদক মোহাম্মাদ বেলাল হোসেন, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক আশরাফুল ইসলাম সাদ, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মুহাম্মাদ আব্দুল আজিজ, অফিস বিভাগের সম্পাদক মুহাম্মাদ সামিউল্লাহ শ্যামল, প্রকাশনা সম্পাদক মাওলানা শাহীমুল ইসলাম, প্রচার বিভাগের সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম তৌফিকসহ অন্যান্য দায়িত্বশীলরা।
এছাড়া সংগঠন বিভাগের সহ-সম্পাদক মাওলানা মাহমুদ হুজাইফা এবং মজলিসে আমেলা সদস্যবৃন্দ—মাওলানা ইলিয়াস আহমাদ, মাওলানা তরিকুল ইসলাম, মুহাম্মাদ শরীফুল ইসলাম, মুহাম্মাদ আশরাফুল আলম, মুহাম্মাদ শাহীন কাদির, মুহাম্মাদ আব্দুল মুমিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
পুনর্গঠন কার্যক্রমের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

