নিজস্ব প্রতিবেদক: হুদহুদ নিউজ
বাংলাদেশ খেলাফত যুব মজলিস চট্টগ্রাম মহানগর শাখা পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন হয়েছে। শুক্রবার (০১ মে) বাদ মাগরিব নগরীর জিইসি মোড়স্থ সেন্ট্রাল প্লাজার ৫ম তলায় এ শাখা গঠন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিগত মজলিসে আমেলা সদস্যদের মূল্যায়ন, আলোচনা ও পরামর্শের ভিত্তিতে নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের সহ-সম্পাদক মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ এবং সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা বেলাল উদ্দিন।
এসময় মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য—সভাপতি ইঞ্জিনিয়ার ইমাম হোসেন আরিফ, সহ-সভাপতি হাফেজ সাখাওয়াত হোসাইন, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আনাস বিন আব্বাস, বায়তুলমাল বিভাগের সম্পাদক মাওলানা কবির আহমদ নোমানী, অফিস বিভাগের সম্পাদক আসলাম হোসাইন, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক আশরাফ উদ্দিন, প্রকাশনা বিভাগের সম্পাদক আসিফুর রহমান এবং প্রচার বিভাগের সম্পাদক আশরাফ উদ্দিন।
এছাড়া সংগঠন বিভাগের সহ-সম্পাদক মাওলানা ফয়েজ উল্লাহ, প্রশিক্ষণ বিভাগের সহ-সম্পাদক মাওলানা রহমতউল্লাহ, বায়তুল মাল বিভাগের সহ-সম্পাদক মিজানুর রহমান এবং মজলিসে আমেলা সদস্যবৃন্দ—মাওলানা আবু সালেহ, মাওলানা মুহাম্মাদ মুসা, ইঞ্জিনিয়ার আব্দুর রহমান, আনিসুর রহমান, তারেক রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুনর্গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
বাংলাদেশ খেলাফত যুব মজলিস চট্টগ্রাম মহানগর শাখা পুনর্গঠন সম্পন্ন
জিইসি মোড়ে কেন্দ্রীয় নেতা মোল্লা খালিদ সাইফুল্লাহর উপস্থিতিতে নতুন দায়িত্বশীল ঘোষণা
যুব মজলিস চট্টগ্রাম মহানগর শাখা পুনর্গঠন
৬
