‘হায়েনার মতো শিক্ষার্থীদের ওপর হামলা’, ফ্যাসিবাদ ফেরানোর অভিযোগ গোলাম পরওয়ারের

সরকার কর্তৃত্ববাদী শাসনের পথে—ঝিনাইদহে জামায়াতের সম্মেলনে অভিযোগ ও হুঁশিয়ারি

by ABDUR RAHMAN
জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের নেতাকর্মীদের শিক্ষার্থীদের ওপর ‘লেলিয়ে দেওয়া হচ্ছে’। তিনি বলেন, সরকার পুরোনো কর্তৃত্ববাদী শাসনের পথে ফিরে যেতে চাইছে, তবে জনগণ তা হতে দেবে না।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ শহরের একটি পার্কের মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সরকারের কঠোর সমালোচনা করে বলেন, দেশের মানুষ বারবার রক্ত দিয়েছে, কিন্তু এখন আর সেই পথে হাঁটতে চায় না।

নির্বাচন নিয়ে অভিযোগ তুলে গোলাম পরওয়ার বলেন, নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে। তিনি আরও দাবি করেন, যারা জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ বলে, অতীতে তারাই দীর্ঘদিন বিদেশে অবস্থান করেছে। তার ভাষায়, জনগণ জানে কারা প্রকৃতপক্ষে আড়ালে ছিল।

সংবিধান সংস্কার ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ৩৩টি রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছালেও বিএনপি গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ভিন্নমত দিয়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপি এখন গণভোটের ফলকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে এবং সংবিধানের দোহাই দিয়ে সরকারব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করছে।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে গোলাম পরওয়ার বলেন, জনগণের ম্যান্ডেট মূল্যায়ন না করলে মানুষ আবার রাজপথে নামতে বাধ্য হবে। “আমাদের ভয় দেখিয়ে লাভ নেই, রাজপথে কীভাবে আন্দোলন করতে হয়, তা দেশের মানুষ জানে”—বলেন তিনি।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মোবারক হোসেনসহ ঝিনাইদহ জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং স্থানীয় জামায়াত নেতাকর্মীরা।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ