বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে যাচ্ছে ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬’, যা বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে। এই বিল আইনে পরিণত হওয়ায় ক্ষমতাচ্যুত দল বাংলাদেশ আওয়ামী লীগ-এর কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি আইনগতভাবে নিশ্চিত হয়েছে।
এর আগে, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। ওই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের ভিত্তিতে কার্যকর ছিল। পরে ত্রয়োদশ জাতীয় সংসদের একটি বিশেষ কমিটি অধ্যাদেশটি পর্যালোচনা করে সংশোধিত আকারে আইন হিসেবে পাসের সুপারিশ করে, যার ভিত্তিতেই বিলটি সংসদে উত্থাপন ও অনুমোদন পায়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বিলটি পাসের জন্য উত্থাপন করেন। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বিলটি পর্যালোচনার জন্য সময় চেয়ে বলেন, “আমরা মাত্র ২-৩ মিনিট আগে বিলটি হাতে পেয়েছি। আমাদের এটি বিস্তারিত বোঝার জন্য সময় দেওয়া উচিত।”
জবাবে স্পিকার বলেন, বিলটি চূড়ান্ত পর্যায়ে থাকায় এখন আর নতুন করে আপত্তি বা সংশোধনী দেওয়ার সুযোগ নেই। এরপর বিলটি কণ্ঠভোটে পাস হয়।
বিলের যৌক্তিকতা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গণহত্যার জন্য দায়ী সংগঠনগুলোর বিচার নিশ্চিত করতেই আইনটি সংশোধন করা হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন যে, জামায়াতে ইসলামী ও এনসিপির আন্দোলনের প্রেক্ষাপটে জনমত তৈরি হয়েছিল এবং এই আইনের মাধ্যমেই আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই আইন কার্যকর হওয়ায় আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকার পাশাপাশি দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ আরও সুগম হবে। নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা প্রমাণিত হলে বিচার প্রক্রিয়া দ্রুততর হতে পারে।
একই অধিবেশনে আরও চারটি বিল পাস হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘সরকারি অডিট বিল ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করেন, যা সংসদে অনুমোদিত হয়। এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ‘মৎস্য রক্ষা ও সংরক্ষণ (সংশোধন) বিল ২০২৬’ উপস্থাপন করলে সেটিও পাস হয়।
অন্যদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর পক্ষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‘শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর (সংশোধন) বিল ২০২৬’ এবং ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬’ সংসদে উপস্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে পাস হয়।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বিল দেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে এবং নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দিতে পারে। পাশাপাশি, খুব শিগগিরই এ সংক্রান্ত বিস্তারিত বিধিমালা ও প্রয়োগ পদ্ধতি জারি হতে
আর/

