গণভোটকে প্রশ্ন করা সরকারের আদর্শিক দেউলিয়াত্ব-এটিএম আজহারুল ইসলাম

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান

by ABDUR RAHMAN

রাজধানীর ভাটারা এলাকায় শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বর্তমান সরকারের নানা পদক্ষেপের কঠোর সমালোচনা করেন।

তিনি বলেন, জুলাই বিপ্লব কেবল ক্ষমতার হাত বদলের উদ্দেশ্যে সংঘটিত হয়নি, বরং রাষ্ট্রের প্রতিটি স্তরে সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই ছিল ছাত্র-জনতার আন্দোলনের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন
banner

তিনি সরকারের রাজনৈতিক ও আদর্শিক দেউলিয়াত্ব উল্লেখ করে বলেন, একই আদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও কেবল গণভোট নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এ ধরনের অবস্থান জুলাই বিপ্লবের মূল চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং সরকারের উদ্দেশ্যপ্রণোদিত প্রতারণার শামিল বলে তিনি মন্তব্য করেন।

এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, সরকার সংবিধান সংশোধনের পক্ষে অবস্থান না নিয়ে জুলাই সনদ কার্যকর করার সুযোগ হাতছাড়া করেছে। তিনি দলীয় কর্মীদের শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে একত্রিত থাকার আহ্বান জানান।

তিনি নিশ্চিত করেন, ভবিষ্যতে যদি ত্যাগের আদর্শে কাজ করা যায়, জনগণ জামায়াতকেই নেতৃত্বের জন্য বেছে নেবে।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশের প্রায় ৪ কোটি ৮০ লাখ মানুষ সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সরকার এই রায় ও জুলাই সনদকে উপেক্ষা করলে জনগণ বিনা চ্যালেঞ্জে কাউকে ছাড়বে না, বরং রাজপথে গণআন্দোলনের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি করে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করবে।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান ও অন্যান্য নেতা। তারা সবাই দেশের যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ