প্রথম বক্তব্যে মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি মোজতবা খামেনির

প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের বার্তা, শহীদদের রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

by ABDUR RAHMAN

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণের পর প্রথম বক্তব্যে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বলেন, “অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় সেগুলোর ওপর হামলা অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন
banner

নতুন সর্বোচ্চ নেতা বলেন, “ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়।” একই সঙ্গে শত্রুদের ওপর চাপ সৃষ্টি করার কৌশল হিসেবে হরমুজ প্রণালি বন্ধ রাখার বিষয়টি পুনর্ব্যক্ত করেন তিনি।

মোজতবা খামেনি বলেন, “সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ নিহত সব শহীদের রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া হবে।”

তিনি দেশের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের কারণে ইরান ভেঙে পড়া বা অন্যের নিয়ন্ত্রণে চলে যাওয়া থেকে রক্ষা পেয়েছে।

তিনি যুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক ও অন্যান্য সহায়তার কথাও উল্লেখ করেন। পাশাপাশি দেশের জনগণের মধ্যে ঐক্য বজায় রাখা এবং মতভেদ দূর করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এর আগে তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের বরাতে জানানো হয়, নতুন সর্বোচ্চ নেতার প্রথম বার্তায় শহীদ নেতা আলি খামেনি, জনগণের ভূমিকা, সশস্ত্র বাহিনী, প্রতিরোধ ফ্রন্ট এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বক্তব্য থাকবে।

সূত্র: আল জাজিরা, গালফ নিউজ

banner

এ জাতীয় আরো সংবাদ