হরমুজ প্রণালীতে উত্তেজনা, ইরানের গুলির মুখে পিছু হটল ভারতীয় ট্যাংকার

প্রবেশের চেষ্টা করতেই বাধা, সামরিক নিয়ন্ত্রণ জোরদার; নতুন করে অবরোধের ইঙ্গিত তেহরানের

by ABDUR RAHMAN
হরমুজ প্রণালীতে ইরানি গানবোট

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে আবারও উত্তেজনা বেড়েছে। প্রণালিতে প্রবেশের সময় ইরানের নৌবাহিনীর গুলির মুখে পড়ে দুটি ভারতীয় জাহাজ পিছু হটতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম।

বিজ্ঞাপন
banner

খবরে বলা হয়েছে, জাহাজগুলোর একটি ছিল ভারতীয় পতাকাবাহী একটি ভিএলসিসি সুপারট্যাংকার, যা প্রায় ২০ লাখ ব্যারেল ইরাকি তেল বহন করছিল।

জাহাজগুলোর ক্যাপ্টেনরা দাবি করেন, তারা আগে থেকেই প্রণালী অতিক্রমের অনুমতি পেয়েছিলেন। তবে ইরানের নৌবাহিনী জানিয়ে দেয়, বর্তমানে এই পথ দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি নেই।

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানায়, হরমুজ প্রণালিতে একটি ট্যাংকার লক্ষ্য করে কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সংশ্লিষ্ট গানবোট থেকে গুলি চালানো হয়। যদিও এতে জাহাজ ও ক্রুরা নিরাপদ রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

এরই মধ্যে কয়েক ঘণ্টার জন্য উন্মুক্ত ঘোষণার পর আবারও হরমুজ প্রণালিতে সামরিক নিয়ন্ত্রণ জোরদার করেছে ইরান।

দেশটির যৌথ সামরিক কমান্ড জানিয়েছে, পুরো প্রণালির নিয়ন্ত্রণ আগের মতোই সামরিক বাহিনীর অধীনে থাকবে এবং নতুন করে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সূত্র: আল জাজিরা, দ্য টেলিগ্রাফ ও রয়টার্স

banner

এ জাতীয় আরো সংবাদ