নারী সংরক্ষণ ও আসন বৃদ্ধির বিল বাতিল, ভারতের সংসদে মোদি সরকারের বড় ধাক্কা

প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ ভোট না পাওয়ায় বিল পাস হয়নি, বিরোধীদের তীব্র সমালোচনা

by ABDUR RAHMAN
ভারতের সংসদে মোদি নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

ভারতের লোকসভায় নারী আসন সংরক্ষণ এবং লোকসভার আসন সংখ্যা বৃদ্ধির সংশোধনী বিল পাস হতে ব্যর্থ হয়েছে।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত ভোটে বিলটি প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় বাতিল হয়ে যায়। বিষয়টি দেশটির সংসদীয় ইতিহাসে নরেন্দ্র মোদি সরকারের বড় রাজনৈতিক পরাজয় হিসেবে বিবেচিত হচ্ছে।

জানা গেছে, বিলের পক্ষে ২৯৮ জন সদস্য ভোট দিলেও বিপক্ষে ভোট পড়ে ২৩০টি। উপস্থিত ৫২৮ জন সদস্যের মধ্যে বিল পাসের জন্য প্রয়োজন ছিল ৩৫২ ভোট, ফলে ৫৪ ভোটের ঘাটতিতে এটি বাতিল হয়। প্রস্তাবিত এই বিলের মাধ্যমে ২০২৯ সাল থেকে নারী কোটা কার্যকর করা এবং লোকসভার আসন সংখ্যা বাড়ানোর পরিকল্পনা ছিল।

বিল বাতিলের পর কেন্দ্রীয় সরকার জানায়, এ সংক্রান্ত আরও দুটি বিল নিয়েও তারা এগোবে না। সরকারের মতে, এসব বিষয় আলাদাভাবে বিবেচনা করা সম্ভব নয়। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, গুরুত্বপূর্ণ একটি সংস্কারে রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার সুযোগ হাতছাড়া হয়েছে।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ভোটার ও সংসদ সদস্যদের অনুপাতের ভারসাম্যহীনতা সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা সম্ভব। তিনি কংগ্রেসকে অতীতের ভূমিকার জন্য দায়ী করেন এবং অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া বাধাগ্রস্ত করেছে।

বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বিলটির তীব্র বিরোধিতা করে বলেন, এটি নারী সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত নয় বরং নির্বাচনি মানচিত্র পরিবর্তনের একটি চেষ্টা। তার মতে, এই পদক্ষেপ দক্ষিণ ভারত, উত্তর-পূর্বাঞ্চল ও ছোট রাজ্যগুলোর প্রতিনিধিত্ব কমিয়ে দেবে, যা তিনি ‘দেশবিরোধী’ হিসেবে আখ্যায়িত করেন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ