হাইকোর্টে ঢাকা-১৩ আসনের ফল চ্যালেঞ্জ মাওলানা মামুনুল হক এর, শুনানি আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের ফলাফল নিয়ে নতুন করে আইনি লড়াই শুরু হয়েছে। নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জোট সমর্থিত প্রার্থী মাওলানা মামুনুল হক।

by Master Fatih

স্টাফ রিপোর্টার | হুদহুদ নিউজ

আজ বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে এ সংক্রান্ত আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সাম্প্রতিক নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ বিজয়ী ঘোষণা হন। তবে নির্বাচনী প্রক্রিয়ায় নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ফলাফল বাতিলের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাওলানা মামুনুল হক।
আদালত সূত্রে জানা গেছে, এবারের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে ইতোমধ্যে ২৫ জনেরও বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন। এসব আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বর্তমানে বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত একক বেঞ্চ এসব আবেদনের শুনানি পরিচালনা করছে।
আইনজীবীরা বলছেন, আদালতের এই শুনানির মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করা হবে এবং প্রয়োজনে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।
banner

এ জাতীয় আরো সংবাদ