“জয় বাংলা থেকে জিন্দাবাদ”—দেশে শুধু স্লোগান বদলেছে, ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম

এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ ইসলাম

by ABDUR RAHMAN

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশে সরকার পরিবর্তন হলেও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। তাঁর মতে, এক দলের পরিবর্তে আরেক দল ক্ষমতায় এলেও মানুষের ভাগ্যের কোনো বাস্তব উন্নতি হয়নি।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ঢাকা সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

নাহিদ ইসলাম বলেন, “রাষ্ট্রপতি আগে জয় বাংলা বলে বক্তব্য শেষ করতেন, এখন জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করছেন। গোটা দেশ এভাবেই চলছে। শুধু জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ হয়েছে। একটা দলের জায়গায় আরেকটা দল বসেছে। কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। শাপলা কলিতে ভোট দেওয়ার কারণে নোয়াখালীর হাতিয়ায় এক নারীকে ধর্ষণ করা হয়েছে। সারা দেশে নারী নিপীড়ন ও শিশু ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে।”

নাহিদ ইসলাম আরও বলেন, “এতকিছুর পরও সুশীল সমাজ ও নারী অধিকারকর্মীরা চুপ আছে। সবাই চুপ থাকলেও জাতীয় নাগরিক পার্টি চুপ করে থাকবে না। মানুষের অধিকার নিশ্চিতে এনসিপি সব সময় সরব থাকবে।”

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া দলের কেন্দ্রীয় ও ঢাকা বিভাগীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ