শহীদ হাদিকে নিয়ে জাবেরের আবেগঘন স্মৃতিচারণ “ডালের বড়া আর পান্তাভাত”

পবিত্র মাহে রমজানকে ঘিরে ব্যক্তিগত স্মৃতি ও ভালোবাসার এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জাবের। সেই স্ট্যাটাসে উঠে এসেছে তার প্রিয় খাবার ডালের বড়া ও পান্তাভাতকে কেন্দ্র করে এক গভীর মানবিক সম্পর্কের গল্প—যার কেন্দ্রবিন্দুতে আছেন শহীদ হাদি।

by fatihsolaiman1997@gmail.com

অনলাইন ডেস্ক:

জাবের লিখেছেন, সাহরিতে পান্তাভাতের সঙ্গে ডালের বড়া তার ভীষণ প্রিয়। রমজানে বাড়িতে থাকলে ইফতার, রাতের খাবার ও সাহরি—তিন বেলাতেই তিনি ডালের বড়া খেতেন। কয়টি খেতেন, সেই হিসাব “শুধু আম্মা আর আল্লাহ জানেন”—এমন মজার ভাষাতেই শুরু হয় তার স্মৃতিচারণ।
তিনি জানান, গত বছর রমজানে বাড়ি যাওয়ার সুযোগ হয়নি। তখন তিনি ওসমান ভাইকে বলেছিলেন—রমজানে আম্মা বাড়িতে গেলে ডালের বড়া খাওয়ান, কিন্তু পরিস্থিতি এমন যে এবার হয়তো আর খাওয়া হবে না। জবাবে ওসমান ভাই বলেছিলেন, “তকদীরে থাকলে খাবা, ইনশা’আল্লাহ।”
একদিন তারাবির নামাজ শেষে ওসমান ভাই তাকে নিজের বাসায় যাওয়ার প্রস্তাব দেন। বলেন, কিছু কাজ আছে—দুই ভাই মিলে করা যাবে। রাতে যেহেতু ঘুমান না, তাই একসাথে সময় কাটানোও হবে। বাসায় গিয়ে জাবের দেখেন, ভাবির মাধ্যমে আগেই ডালের বড়া বানিয়ে রাখা হয়েছে। তার প্লেটে দুইটি বড়া দিয়ে বলা হয়—“খাও, সাহরির জন্যও আছে।”
এরপর বেশ কয়েকদিন তিনি সেখানে সাহরি করেছেন। প্রায় প্রতিবারই তার জন্য বরাদ্দ থাকত ডালের বড়া ও পান্তাভাত।
স্ট্যাটাসের শেষাংশে শহীদ হাদির জন্য জাবেরের হৃদয়স্পর্শী দোয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। তিনি লিখেছেন—
“আল্লাহ দুনিয়াতে সামান্য জাবেরের জন্য যার এতোখানি দরদ ছিলো, তারে তুমি তোমার দরদে পরিপূর্ণ করে দিও। হাউজে কাওসারের পানি দিয়ে তার অন্তর ঠান্ডা করে দিও। তারে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দিও। আখিরাতে আমাদের মতো গুনাহগারদের দূর থেকে হলেও তার শান-শওকাত দেখবার সূযোগ দিও। তারে তুমি তোমার করে নিও।”
নেটিজেনরা বলছেন, এই স্ট্যাটাস কেবল একটি খাবারের স্মৃতি নয়; এটি একজন মানুষের প্রতি আরেকজন মানুষের গভীর ভালোবাসা, আন্তরিকতা ও ত্যাগের স্মারক। শহীদ হাদির প্রতি এমন আবেগঘন স্মৃতিচারণ ইতোমধ্যে অনেককে নাড়া দিয়েছে।

বিজ্ঞাপন
banner
banner

এ জাতীয় আরো সংবাদ