শুরু হয়েছে পবিত্র রমজান মাস। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শেষরাতে সাহরি খাওয়ার মাধ্যমে রোজা রাখছেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।
জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ রমজান মাসকে স্বাগত জানিয়ে এক বার্তা দিয়েছেন।
ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া পোস্টে তিনি উল্লেখ করেন, ‘নতুন চাঁদের রোশনিতে শুরু হলো মুমিন-জীবনের বহু আকাঙ্ক্ষিত মাস, পবিত্র মাহে রমজান। আহলান, সাহলান শাহরু রমজান।’
তিনি আরো উল্লেখ করেন, ‘আসুন, এই মাসের প্রতিটি মুহূর্তকে ইবাদতের জন্য ব্যয় করি। তাকওয়া ও কুরআনের আলোয় হৃদয়কে আলোকিত করি। মহান আল্লাহ আমাদের সবাইকে রমজানের গুরুত্ব বুঝে অধিক পরিমাণে আমল করার তওফিক দান করুন।’
আবুআ/

