ফজরের আজান পর্যন্ত সাহরি খেলে কি রোজা সহিহ হয়?

by FATIH WORK

প্রশ্ন:

মুহতারাম, আমার দাদা ফজরের আজানের আগ পর্যন্ত সাহরি খেয়েছেন। আমি তাকে বলেছি, সাহরির সময় শেষ হয়ে গেলে আর সাহরি খাওয়া যায় না। আমাদের এখানে সাহরির সময় শেষ হওয়ার পাঁচ মিনিট পর ফজরের আজান দেওয়া হয়। দাদা বক্তব্য হল, সাহরির সময় ফজরের আজানের আগ পর্যন্ত বাকি থাকে।

বিজ্ঞাপন
banner

জানার বিষয় হল, ফজরের আজান পর্যন্ত সাহরি খেলে কি রোজা হবে?

উত্তর জানতে চেয়েছেন

মুহাম্মদ জাহাঙ্গীর আলম

মেলান্দহ, জামালপুর

উত্তর:

শরয়ি বিধান মতে, সাহরি খাওয়ার সময় হলো সুবহে সাদেকের আগ পর্যন্ত। সুবহে সাদেক হওয়ার পর সাহরি খেলে রোজা সহিহ হয় না।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে আপনার দাদার কথা সম্পূর্ণ ভুল। কুরআন-হাদিসের স্পষ্ট ঘোষণা অনুযায়ী সুবহে সাদেক হওয়ার পর সাহরি খাওয়ার কোনো সুযোগ নেই। আপনার দাদা ফজরের আজানের আগ পর্যন্ত সাহরি খাওয়ার কারণে তার রোজা সহিহ হয়নি। তাকে সে দিনের রোজা কাজা করতে হবে।

দলিল: সুরা বাকারা, আয়াত: ১৮৭; ফতোয়া হিন্দিয়া, ১/২৫৬, জাকারিয়া বুক ডিপো; আল জাওহারুতুন নাইয়িরা, ১/২২৮, মাকতাবাতুল বুশরা; ফতোয়া কাসেমিয়া, ১১/৫২১, আশরাফি বুক ডিপো; ফতোয়া উসমানি, ২/১৮৮, মাকতাবা থানবি।

উত্তর প্রদান করেছেন

মুফতি আমিরুল ইসলাম লুকমান

মুশরিফ, ইফতা বিভাগ, শাইখুল হিন্দ রহ. মাদরাসা

সানারপাড়, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ