অটোপাশের সংস্কৃতিতে ফিরে যাওয়ার সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

by FATIH WORK

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মব করে অটোপাশের সংস্কৃতিতে আর ফিরে যাওয়ার সুযোগ নেই।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

শিক্ষামন্ত্রী বলেন, আপনি শিক্ষকতা করবেন, পাশাপাশি আন্দোলন করবেন- এটা হতে পারে না। আপনাদের দাবি-দাওয়া যা আসে, আমরা তা অ্যাড্রেস করবো। রাজপথ দখল করে কোনো দাবি-দাওয়া আদায়ের প্রয়োজন নেই। আমরা বুঝি কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না।

তিনি আরো বলেন, আমরা শিক্ষকদের পক্ষেই থাকি, কেননা তারা তো মানুষ গড়ার কারিগর। আমরা আশা করি, তারা আমাদের মেসেজ পেয়ে গেছে, পেয়ে যাবে এবং সেভাবেই তারা কাজ করবে।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ