এনসিপির যুবশক্তির নতুন কমিটি ঘোষণা, দায়িত্ব পেলেন তারিকুল-ফরহাদ-রিফাত

এনসিপির যুব সংগঠনে আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন, নেতৃত্বে তারিকুল ইসলাম ও ফরহাদ সোহেল

by Master Fatih
যুবশক্তির

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তির সাত সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সুপ্রিম কোর্টের আইনজীবী তারিকুল ইসলামকে সভাপতি এবং প্রকৌশলী ফরহাদ সোহেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশিদ।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের একটি রেস্তোরাঁয় আয়োজিত সমন্বয় সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

নবগঠিত কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. তুহিন মাহমুদ ও খালেদ মাহমুদ মোস্তফা।
এছাড়া সহসভাপতি হিসেবে রাখা হয়েছে ১৩ জনকে। তারা হলেন— নাহিদা বুশরা, প্রলয় কুমার পাল, ইঞ্জিনিয়ার নেসার উদ্দিন, শাওন মাহফুজ, হিফজুর রহমান বকুল, মুহাম্মদ আসাদুল্লাহ, আশিকুর রহমান, হামজা ইবনে মাহবুব, নীলা আফরোজ, শাহিন সুলতানা ইতি, সাদিয়া আলম স্নিগ্ধা, তৌহিদুল ইসলাম তুহিন ও মাহতাব খান বাঁধন।

পরিকল্পনাবিদ কাজী আয়শা আহমেদকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। পাশাপাশি ২১ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন— নিশাত আহমেদ, মো. লুৎফর রহমান নয়ন, ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ ইকবাল, মো. রোমান মিয়া, মাহমুদা সুলতানা রিমি, মাসুম বিল্লাহ, ঐশি আলম পৃথ্বী, আব্দুর রব, অ্যাডভোকেট মোহাম্মদ ফারজুল ইসলাম, মো. নাজমুল করিম রিটু, সাদমান সৌমিক ফারুকী, মো. শাহিন, শেখ গোলাম মোস্তফা, মো. ফয়সাল আহমেদ, গোলাম মোনাব্বির, তৌহিদুর রহমান, মো. আশিকুর রহমান ফায়েদ, বাবু সর্দার, আমিনুল হাসান ফয়সাল (শেখ ফয়সাল), নাজমুল হাসান নাহিদ ও মো. জাকির হোসেন মঞ্জু।

নতুন এই কমিটির মাধ্যমে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং তরুণ নেতৃত্বকে সামনে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ট্যাগ: জাতীয় যুবশক্তি, এনসিপি, নতুন কমিটি, বাংলাদেশ রাজনীতি, যুব সংগঠন, নেতৃত্ব পরিবর্তন

banner

এ জাতীয় আরো সংবাদ