সৌদি ফুটবল ক্লাব আল-নাসর তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক আবেগঘন ভিডিও প্রকাশ করে জানিয়েছে, ব্রাজিলের জনপ্রিয় নারী ফুটবলার ক্যাথলিন সুজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ভিডিওর ক্যাপশনে বলা হয়, এটি ক্যাথলিন সুজার জীবনের একটি বিশেষ মুহূর্ত। ইসলাম গ্রহণের এ সিদ্ধান্তের জন্য ক্লাবের পক্ষ থেকে তার প্রতি শুভকামনা জানানো হয়।
ভিডিও বার্তায় ক্যাথলিন সুজা বলেন, সঠিক পথ ও ইতিবাচক পরিবর্তনের সন্ধানে তিনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। জীবনে পাওয়া এই নতুন অধ্যায়কে তিনি মূল্যবান উপহার হিসেবে দেখছেন বলেও উল্লেখ করেন।
এদিকে, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মসজিদুল হারাম থেকে কয়েকটি ছবিও শেয়ার করেছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। ছবিতে তাকে ওমরাহ পালনকারীদের মাঝে খেজুর বিতরণ করতে দেখা যায়।
উল্লেখ্য, গত দুই বছর ধরে সৌদি ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন ক্যাথলিন সুজা। সৌদি আরবে অবস্থানকালে ইসলামী মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
সূত্র: ডেইলি জং।
আবুআ/

