রমজানে পণ্যের দাম বাড়ালে ১ লাখ দিরহাম জরিমানার ঘোষণা দুবাই সরকারের

by FATIH WORK

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে কারসাজি রোধে কঠোর অবস্থান নিয়েছে দুবাই কর্তৃপক্ষ। দাম নিয়ে অনিয়ম বা অবৈধ পরিবর্তন করলে সর্বোচ্চ এক লাখ দিরহাম পর্যন্ত জরিমানা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, দুবাইয়ের ভোক্তা সুরক্ষা বিভাগ জানিয়েছে, রমজানকে সামনে রেখে বিভিন্ন বাজার পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনের সময় ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে, যেন প্রয়োজনীয় পণ্যের দামে কোনো ধরনের অন্যায় বৃদ্ধি না করা হয়।

বিজ্ঞাপন
banner

কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানায়, চাল, দুধ, চিনি ও ভোজ্যতেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ইচ্ছামতো পরিবর্তন করা যাবে না।

ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত তদারকি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

সূত্র: ডেইলি জং।

আবুআ/

 

banner

এ জাতীয় আরো সংবাদ