মোবাইল ব্যবহার নিষিদ্ধ: মাঠপর্যায়ের সাংবাদিকদের অভিনব প্রতিবাদ

by ABDUR RAHMAN

ফরিদপুরের সদরপুরে মফস্বল সাংবাদিকরা অভিনব প্রতিবাদ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার প্রতিবাদে সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তারা ভোটকেন্দ্রের চারপাশে ৪০০ গজ এলাকা ফিতা দিয়ে মাপা দেখান।

সাংবাদিকরা বলেন, “মফস্বল সাংবাদিকরা ছবি তোলা, ভিডিও ধারণ, তথ্য যাচাই ও লাইভ আপডেট দেওয়ার জন্য সম্পূর্ণভাবে মোবাইল ফোনের ওপর নির্ভরশীল। মোবাইল নিষিদ্ধ করা হলে মাঠপর্যায়ের সাংবাদিকদের কাজ কার্যত অসম্ভব হয়ে যাবে।”

বিজ্ঞাপন
banner

সাংবাদিক তানভীর তুহিন বলেন, “নির্বাচনের সময় সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা দিলে সাধারণ মানুষের সঠিক তথ্য জানার অধিকার ক্ষুণ্ণ হবে।”

অপর সাংবাদিক রাকিবুল ইসলাম যোগ করেন, “মোবাইল ব্যবহার নিষিদ্ধ হলে মফস্বল সাংবাদিকদের একটি বড় অংশ পেশাগতভাবে অচল হয়ে পড়বে, যা পুরো গণমাধ্যম ব্যবস্থাকেই ক্ষতিগ্রস্ত করবে।”

সাংবাদিকরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে গণমাধ্যমের স্বাধীনতা ও স্বচ্ছ নির্বাচনের পরিপন্থী বলে মন্তব্য করেন এবং অবিলম্বে পুনর্বিবেচনার আহ্বান জানান। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ