ভাইরাল ভিডিওর জেরে ফরিদপুরে বিএনপি নেতাকে বহিষ্কার

আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ হারালেন আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির নেতা ওবায়দুর রহমান।

by ABDUR RAHMAN
ভাইরাল ভিডিওর জেরে ফরিদপুরে বিএনপি নেতাকে বহিষ্কার

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর এ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নৈতিক স্খলনজনিত অভিযোগে ওবায়দুর রহমানকে দলীয় পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে ওবায়দুর রহমানের প্রায় ৫ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি দ্রুত বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, বিষয়টি যাচাই-বাছাইয়ের পর জেলা বিএনপির সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, দল কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বা দলীয় শৃঙ্খলাবিরোধী আচরণকে প্রশ্রয় দেয় না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ওবায়দুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বহিষ্কারের সিদ্ধান্তসংবলিত চিঠির একটি কপি প্রাথমিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে বলেও জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

banner

এ জাতীয় আরো সংবাদ