বাংলাদেশে এলেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী, শুক্রবার আফতাবনগরে ঐতিহাসিক বয়ান

আফতাবনগরে আয়োজিত ‘খতমে নবুওয়াত কনফারেন্স-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস।

by ABDUR RAHMAN
বাংলাদেশে এলেন দেওবন্দের মুহতামিম

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী। সফরকালে তিনি রাজধানীতে অনুষ্ঠিতব্য ‘খতমে নবুওয়াত কনফারেন্স-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাকে স্বাগত জানান আয়োজক কমিটির নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও শুভানুধ্যায়ীরা।

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে আগামী ৭ আগস্ট (শুক্রবার) রাজধানীর বাড্ডার আফতাবনগরে অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম মাদরাসা প্রাঙ্গণে ‘খতমে নবুওয়াত কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এ কনফারেন্স।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খতমে নবুওয়াতের আকিদার গুরুত্ব, সমসাময়িক চ্যালেঞ্জ এবং মুসলিম উম্মাহর করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন মুফতি আবুল কাসেম নোমানী।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার সদস্য আল্লামা হাসান মাহমুদ রাজস্থানী। কনফারেন্সে সভাপতিত্ব করবেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির ও পীর সাহেব মধুপুর আল্লামা আব্দুল হামিদ।

এ ছাড়া কমিটির নায়েবে আমির এবং আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম আফতাবনগরের প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ আলীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হবে। দেশের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখ ও ইসলামিক স্কলাররাও এতে বক্তব্য রাখবেন।

আয়োজকদের প্রত্যাশা, দেশ-বিদেশের প্রখ্যাত আলেমদের উপস্থিতিতে আয়োজিত এ কনফারেন্সে খতমে নবুওয়াতের আকিদা সংরক্ষণ, সমসাময়িক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং মুসলিম উম্মাহর দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা উঠে আসবে।

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ সর্বস্তরের মুসলিম জনসাধারণকে কনফারেন্সে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, রামপুরা ব্রিজ হয়ে মেরাদিয়া অথবা আফতাবনগর গেট দিয়ে সহজেই অনুষ্ঠানস্থলে পৌঁছানো যাবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ