হঠাৎ কেন দেশ ছাড়লেন মাওলানা মামুনুল হক, যা জানা গেল

by ABDUR RAHMAN

নুর আলম সিদ্দিকী | ঢাকা

হঠাৎ করেই দেশ ছেড়ে বিদেশে যাওয়ায় নতুন করে আলোচনায় এসেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস মাওলানা মামুনুল হক। রাজনৈতিক অঙ্গনে নানা ব্যস্ততা ও সাম্প্রতিক আলোচনার মধ্যেই তার এই বিদেশযাত্রা নিয়ে অনেকের মনে কৌতূহল তৈরি হয়েছে।

বিজ্ঞাপন
banner

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৪ মার্চ) ভোরে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দন থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন তিনি। সফরকালে তিনি পবিত্র ওমরাহ পালনের জন্য পবিত্র মক্কা-মদিনায় অবস্থান করবেন।

দলটির নেতারা জানিয়েছেন, এটি মূলত একটি ধর্মীয় সফর। পবিত্র ভূমিতে অবস্থানকালে তিনি দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করবেন।

তবে সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা এবং বিভিন্ন ইস্যুতে তার বক্তব্যের কারণে তার এই সফর নিয়েও আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে হঠাৎ বিদেশযাত্রা অনেকের নজর কাড়ে।

বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সফর শেষে তিনি যথারীতি দেশে ফিরে আসবেন এবং দলীয় কার্যক্রমে অংশ নেবেন।

দলীয় সূত্র বলছে, ধর্মীয় উদ্দেশ্যেই এই সফর হলেও পবিত্র মক্কা-মদিনায় অবস্থানকালে তিনি ব্যক্তিগত ইবাদত ও দোয়ার মাধ্যমে সময় কাটাবেন। একই সঙ্গে তার সুস্থতা ও নিরাপদে দেশে প্রত্যাবর্তনের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

banner

এ জাতীয় আরো সংবাদ