বাংলাদেশ সোলার এক্সপোতে আইটেল এনার্জির আধুনিক প্রযুক্তি প্রদর্শন

রাজধানীর আইসিসিবিতে ২৩তম সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬-এ আবাসিক ও বাণিজ্যিক জ্বালানি সঞ্চয় প্রযুক্তি এবং উদ্ভাবনী পণ্য প্রদর্শন করছে বৈশ্বিক ব্র্যান্ড আইটেল এনার্জি।

by Master Fatih
বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬-এ আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শনী।
অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ২৩তম সোলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬। ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনীতে আধুনিক জ্বালানি প্রযুক্তি ও উদ্ভাবনী পণ্য নিয়ে অংশ নিয়েছে বৈশ্বিক ব্র্যান্ড আইটেল এনার্জি।

প্রদর্শনীর হল ৩-এ প্রতিষ্ঠানটির স্টলে দর্শনার্থীরা সরাসরি বিভিন্ন পণ্য ও প্রযুক্তির কার্যক্রম দেখার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি নিজেদের জ্বালানিসংক্রান্ত প্রয়োজন ও চাহিদা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করতে পারছেন।

বিশ্বের ২৫টি দেশে কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা নিয়ে আইটেল এনার্জি বাংলাদেশের স্থানীয় পরিবেশক গ্রিনারি এনার্জি সলিউশন লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করছে। প্রতিষ্ঠানটি দেশের বাজারের চাহিদা ও পরিবেশ উপযোগী জ্বালানি প্রযুক্তি ও সেবা সরবরাহে গুরুত্ব দিচ্ছে।

আইটেল এনার্জির পণ্যসম্ভারে রয়েছে আবাসিক পর্যায়ের এনার্জি স্টোরেজ, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের জন্য কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল (সি অ্যান্ড আই) এনার্জি স্টোরেজ এবং অল-ইন-ওয়ান এনার্জি সিস্টেম। পণ্য সরবরাহের পাশাপাশি গ্রাহকদের জন্য কেনার আগে পরামর্শ, কারিগরি সহায়তা, বিক্রয়-পরবর্তী সেবা ও ওয়ারেন্টি সুবিধাও দিচ্ছে প্রতিষ্ঠানটি।

আইটেল এনার্জির কান্ট্রি ম্যানেজার চেন ওয়াং বলেন, বাংলাদেশে প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হলো পণ্য, কারিগরি দক্ষতা ও স্থানীয় সহায়তার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ জ্বালানি সেবা কাঠামো গড়ে তোলা। আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের চাহিদা বিবেচনায় নিয়ে দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি উন্নয়নে অবদান রাখতে চান তাঁরা।

প্রতিষ্ঠানটির রিজিওনাল মার্কেটিং ডিরেক্টর ঝেং ঝিলিয়াং বলেন, নির্ভরযোগ্য ও স্থিতিশীল জ্বালানি সুবিধা সবার কাছে পৌঁছে দিতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক বাজারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের স্থানীয় প্রয়োজন অনুযায়ী পণ্য নির্বাচন থেকে শুরু করে বিক্রয়-পরবর্তী সেবা পর্যন্ত গ্রাহকদের সহায়তা দিতে চান তাঁরা।

অন্যদিকে আইটেল এনার্জির অনুমোদিত পণ্য বিতরণকারী প্রতিষ্ঠান গ্রিনারি এনার্জি সলিউশন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সানজিদ শাহনুর স্বায়ন্তু বলেন, আন্তর্জাতিক বাজারে আইটেল এনার্জির সাফল্য ও উন্নত প্রযুক্তি বিবেচনায় নিয়ে তাঁরা ব্র্যান্ডটি নির্বাচন করেছেন। বাংলাদেশের গ্রাহকদের কাছে মানসম্মত পণ্য ও সমন্বিত সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে তাঁরা আত্মবিশ্বাসী।

তিন দিনব্যাপী এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। আগ্রহী দর্শনার্থীরা আইসিসিবির হল ৩-এ অবস্থিত আইটেল এনার্জির স্টল পরিদর্শন করে প্রতিষ্ঠানটির পণ্য ও প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

banner

এ জাতীয় আরো সংবাদ