ঈদযাত্রায় দুর্ভোগ ও অতিরিক্ত ভাড়ায় উদ্বেগ, জামায়াতের হুঁশিয়ারি

সড়ক, রেল ও নৌপথে যাত্রী সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের জন্য জরুরি পদক্ষেপের আহ্বান

by ABDUR RAHMAN

বাংলাদেশ জামায়াতে ইসলামী সারা দেশে ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রায় চরম দুর্ভোগ, অতিরিক্ত ভাড়া আদায় এবং সার্বিক অব্যবস্থাপনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, “প্রতিবছর ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ নিজ নিজ গন্তব্যে ছুটে যান। তবে এবারের ঈদযাত্রায় যাত্রীরা সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। সড়ক, রেল ও নৌপথে যানজট, টিকিট সংকট, অনিয়ম এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।”

বিজ্ঞাপন
banner

তিনি আরও বলেন, “পরিবহন সংশ্লিষ্ট অসাধু চক্র সুযোগকে কাজে লাগিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে, যা সম্পূর্ণ অমানবিক ও অনৈতিক। এ ধরনের অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।”

বিবৃতিতে তিনি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরসমূহ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী ভ্রমণ নিশ্চিত করা যায়। একইসঙ্গে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর নজরদারি জোরদার করতে হবে।

এহসানুল মাহবুব জুবায়ের আশা প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট সকল পক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করে ঈদযাত্রায় মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং জনগণ নির্বিঘ্নে প্রিয়জনের কাছে পৌঁছাতে সক্ষম হবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ