বাগড়ি বাজারে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ ধরা আওয়ামী লীগ নেত্রীর ছেলে

by ABDUR RAHMAN

ঝালকাঠির রাজাপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আফরোজা আক্তার লাইজুর একমাত্র ছেলে জায়েদ জোয়া খান (১৮)সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাগড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। অপর গ্রেপ্তার ব্যক্তি মো. ইমন হাসান (২০) একই এলাকার মো. কবির হোসেনের ছেলে।

বিজ্ঞাপন
banner

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাগড়ি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে জায়েদ জোয়া খান ও ইমন হাসানকে আটক করা হয়। অভিযানের সময় সমীর নামের আরও এক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।

গ্রেপ্তারকৃত জায়েদের কাছ থেকে ছয় পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৮৯০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ইমন হাসানের কাছ থেকে দুই গ্রাম গাঁজা জব্দ করা হয়।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার বিকেলে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ