চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ, নোয়াখালীর যুবক নিহত

নরসিংদী থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের হামলার অভিযোগ; আখাউড়া হাসপাতালে চিকিৎসক মৃত ঘোষণা করেন

by ABDUR RAHMAN
চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

নরসিংদী থেকে নোয়াখালীর নিজ বাড়িতে ফেরার পথে চলন্ত ট্রেনে ছিনতাইকারীদের হামলায় শাউন নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন
banner

নিহত শাউন নোয়াখালীর বাসিন্দা মানিক মিয়ার ছেলে। স্বজন ও প্রত্যক্ষদর্শীদের দাবি, গতকাল নরসিংদী থেকে ট্রেনে করে বাড়ি ফেরার সময় তিনি ছিনতাইকারীদের হামলার শিকার হন।

তাদের অভিযোগ, চলন্ত ট্রেনে শাউনের ওপর হামলা চালায় একদল ছিনতাইকারী। একপর্যায়ে তাকে ট্রেনের ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় শাউনকে আখাউড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

শাউনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।

তবে শাউনের ওপর হামলার প্রকৃত কারণ এবং ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের পরই এ সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে।

banner

এ জাতীয় আরো সংবাদ