বিকেএম স্পেন শাখার উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত

রাসূলুল্লাহ (সা.)-এর মহান আদর্শ অনুসরণেই শান্তি ও মুক্তি নিশ্চিত: শায়খ মাওলানা ফয়েজ আহমদ

by ABDUR RAHMAN
বিকেএম স্পেন শাখার উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বক্তারা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।

বিজ্ঞাপন
banner

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) বাদ মাগরিব বাংলাদেশ খেলাফত মজলিস স্পেন শাখার উদ্যোগে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ।

তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর মহান আদর্শ অনুসরণের মাধ্যমেই সমাজে প্রকৃত শান্তি ও মুক্তি প্রতিষ্ঠিত হতে পারে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবী হজরত মুহাম্মাদ (সা.)-এর সুন্নাহ ও জীবনাদর্শ যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

শায়খ মাওলানা ফয়েজ আহমদ বলেন, বর্তমান সমাজে যে অশান্তি, বিশৃঙ্খলা ও নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে, তার প্রতিকার রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শের মধ্যেই নিহিত রয়েছে। শুধু মুখে নবীপ্রেমের কথা বললেই হবে না; বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর আদর্শের বাস্তব প্রতিফলন ঘটাতে হবে।

তিনি আরও বলেন, ইসলামি অনুশাসন ও নবিজি (সা.)-এর সুন্নাহ অনুসরণের মাধ্যমেই দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জন সম্ভব।

বাংলাদেশ খেলাফত মজলিস স্পেন শাখার সভাপতি হাফিজ মাওলানা আবদুল কাদির আল-মাহদির সভাপতিত্বে মাহফিলটি অনুষ্ঠিত হয়। শাখার সেক্রেটারি মাওলানা আজিমুল ইসলাম সেলিম অনুষ্ঠান পরিচালনা করেন।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্পেন শাখার প্রধান উপদেষ্টা শায়খ মাওলানা ইলিয়াস আহমদ, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ এবং মুফতি ইউসূফ হুসাইন আজহারি।

মাহফিলের শেষপর্বে দোয়া পরিচালনা করেন তারিক বিন জিয়াদ মসজিদের ইমাম মাওলানা জয়নুল আবেদীন দেওবন্দী।

banner

এ জাতীয় আরো সংবাদ