দীর্ঘ দিন আত্মগোপনের পর ওলামা লীগ সভাপতি গ্রেফতার

by ABDUR RAHMAN

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দায়ের করা বিস্ফোরক মামলায় থানা ওলামা লীগের সভাপতি আব্দুল মোতালিব (৬০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন
banner

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মাহতাব উদ্দিন জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা বিস্ফোরক মামলার আসামি আব্দুল মোতালিব দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “বৈষম্যবিরোধী বিস্ফোরক মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।”

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ