‘আসামিকে মা-বাবার হাতে দিন’—রামিসা হত্যাকাণ্ডের বিচার দাবি অভিনেত্রী শাহনাজ খুশির

by ABDUR RAHMAN
রামিসা হত্যাকাণ্ডে বিচার দাবি অভিনেত্রী শাহনাজ খুশির

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গভীর ক্ষোভ ও আবেগ প্রকাশ করেছেন অভিনয়শিল্পী শাহনাজ খুশি।

বিজ্ঞাপন
banner

বুধবার (২০ মে) বিকেল ৩টা ৬ মিনিটে তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানান।

পোস্টে তিনি লেখেন, ঘটনার খবর ও ছবিগুলো বারবার দেখার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং সন্তানের বাবা-মায়ের কষ্টের কথা ভেবে অসহায় বোধ করছেন। মেয়েটির বাবার আহাজারির ভিডিও দেখে তিনি গভীরভাবে নাড়া খেয়েছেন। তিনি বলেন, এমন ঘটনা ভাষায় প্রকাশ করার মতো নয়।

তিনি আরও মন্তব্য করেন, অভিযুক্তকে শিশুটির মা-বাবার হাতে ছেড়ে দেওয়া হলে তারা নিজেরাই বিচার করতেন—এমন ক্ষোভও প্রকাশ করেন তিনি।

তার পোস্টে তিনি কন্যাশিশুদের নিরাপত্তাহীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দুঃখজনক বাস্তবতার কঠোর সমালোচনা করে লেখেন, ‘ধরণী দ্বিধা হও! কোনো ঘরে আর কন্যাসন্তান জন্ম না নিক। কন‍্যা-জায়া-জননী কোনো মায়াভরা শব্দের মানুষ আর না থাকুক…!’

ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি বিভিন্ন মহল থেকেও নিন্দা জানানো হচ্ছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ