স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ তুললেন রুমিন ফারহানা

স্থানীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মামলা বাণিজ্য ও ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ স্বতন্ত্র এই সংসদ সদস্যের

by ABDUR RAHMAN
স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ তুললেন রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

পুলিশের সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের যোগসাজশে মামলা বাণিজ্য ও অর্থ ভাগ-বাটোয়ারার অভিযোগ তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

বিজ্ঞাপন
banner

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এ বিষয়ে বিভিন্ন মন্তব্য করেন। আলোচনায় তিনি দাবি করেন, স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আর্থিক লেনদেনের মাধ্যমে মামলার আসামি নির্ধারণের মতো ঘটনাও ঘটে।

রুমিন ফারহানা বলেন, অনেক ক্ষেত্রেই স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে পুলিশের সরাসরি যোগাযোগ থাকে। তাদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কে মামলায় জড়াবে এবং কীভাবে জড়াবে, সেটিও নির্ধারিত হয় বলে অভিযোগ করেন তিনি।

তার ভাষায়, ফোন করে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করা হয়। টাকা না দিলে মামলায় নাম জড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে মন্তব্য করেন তিনি।

আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন রুমিন ফারহানা। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশে একদলীয় শাসনের ধারা চলে আসছে এবং এখনো সেই প্রবণতা অব্যাহত রয়েছে।

তিনি দাবি করেন, আগে বিএনপি-জামায়াতকে রাজনৈতিক মাঠের বাইরে রেখে সংসদ সাজানো হয়েছিল। বর্তমানে আবার আওয়ামী লীগ ও বাম দলগুলোকে বাইরে রেখে ভিন্নভাবে রাজনৈতিক কাঠামো পরিচালিত হচ্ছে।

বিচার বিভাগের স্বাধীনতার প্রসঙ্গ টেনে রুমিন বলেন, রাষ্ট্রের তিনটি প্রধান স্তম্ভের মধ্যে নির্বাহী বিভাগ ও আইন বিভাগ অনেকাংশে একই কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকে। ফলে বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা প্রায়ই দেখা যায়।

তিনি আরও বলেন, আদালতপাড়া ও রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের দায়িত্ব হচ্ছে এমন সংগঠন ও কাঠামোকে সহায়তা করা, যারা স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে চায়।

এ সময় অতীত সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, সরকার যখন বাস্তবতা অস্বীকার করে, তখন জনগণের আস্থা কমে যায়। রাজনৈতিক ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ