সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার

গোয়াইনঘাটের সোনারহাট সীমান্ত এলাকায় উত্তেজনা, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে; বাড়ানো হয়েছে টহল ও নজরদারি

by ABDUR RAHMAN
সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছুড়লে তাৎক্ষণিক পাল্টা প্রতিক্রিয়া জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবিও পাল্টা গুলিবর্ষণ করে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সোনারহাট সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার ইউছুফ আলী। একইদিন সিলেট ৪৮ বিজিবির পক্ষ থেকেও এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজিবি সূত্র জানায়, সোমবার (১৮ মে) বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ সোনারহাট সীমান্ত এলাকার ১২৬৭/২এস পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় বিএসএফ সীমান্তের দিকে গুলি ছুড়লে বিজিবি দ্রুত ও কড়া প্রতিক্রিয়া জানায়।

বিজিবির দাবি, তাদের পেশাদার ও দৃঢ় পদক্ষেপের কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর সীমান্ত এলাকায় শান্ত পরিবেশ ফিরে এসেছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি। পাশাপাশি সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী বাসিন্দাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্যও সতর্ক করা হয়েছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ