মার্কিন নৌ অবরোধ ভেঙে হরমুজ প্রণালী পার করলো ইরান-সম্পৃক্ত জাহাজ

নিষেধাজ্ঞা সত্ত্বেও চলাচল অব্যাহত; বৈশ্বিক জ্বালানি বাজারে বাড়ছে উত্তেজনা

by ABDUR RAHMAN

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

মার্কিন নৌ অবরোধের মধ্যেও হরমুজ প্রণালী দিয়ে ইরান-সম্পৃক্ত একাধিক জাহাজ চলাচল অব্যাহত রেখেছে।

বিজ্ঞাপন
banner

জাহাজ ট্র্যাকিং ডাটা ও বিবিসি ভেরিফাই বিশ্লেষণে দেখা গেছে, অবরোধ কার্যকর হওয়ার পরও অন্তত চারটি জাহাজ এই গুরুত্বপূর্ণ জলপথ অতিক্রম করেছে।

তথ্য অনুযায়ী, ‘ক্রিস্টিয়ান্না’, ‘রিচ স্টারি’, ‘মুরলিকিশান’ ও ‘এলপিস’ নামের জাহাজগুলো বিভিন্ন দিক থেকে এসে প্রণালী পার হয়। এর মধ্যে কিছু জাহাজ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। অনেক ক্ষেত্রে জাহাজগুলো নিজেদের অবস্থান গোপন করতে ‘স্পুফিং’ পদ্ধতি ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সোমবার থেকে ইরানের বন্দরগামী ও বহির্গামী জাহাজের ওপর অবরোধ ঘোষণা করে। তবে ইরানের বাইরে অন্য বন্দরের জন্য প্রণালী ব্যবহারকারী জাহাজকে সরাসরি বাধা দেওয়া হয়নি, ফলে কিছু জাহাজ অবরোধের আওতার বাইরে থেকে চলাচল করতে পেরেছে।

বিশ্লেষকদের মতে, বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি এই প্রণালী দিয়ে পরিবহন হয়, তাই এখানে যেকোনো উত্তেজনা বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলে। ইতোমধ্যে গ্যাস ও জ্বালানির দামে অস্থিরতা দেখা দিয়েছে এবং উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল জটিল হয়ে উঠেছে।

এদিকে চীন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘বিপজ্জনক’ বলে উল্লেখ করেছে। একই সঙ্গে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও পুরোপুরি শেষ হয়নি বলে জানিয়েছে উভয় পক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন দেশ মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ