নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে জনতার ক্ষোভ, টানা ছয় সপ্তাহ ধরে বিক্ষোভে উত্তাল ইসরায়েল

যুদ্ধবিরোধিতা, বিচারব্যবস্থা সংস্কার ও দুর্নীতির অভিযোগে তেল আবিবসহ বিভিন্ন শহরে উত্তাল পরিস্থিতি

by ABDUR RAHMAN

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

ইসরায়েলের রাজধানী তেল আবিবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে টানা ছয় সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে।

বিজ্ঞাপন
banner

শনিবার (১৪ জানুয়ারি) হাজার হাজার মানুষ আবারও রাস্তায় নেমে সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান। আদালতের নির্ধারিত সীমা অতিক্রম করলেও এদিন বিক্ষোভে পুলিশ হস্তক্ষেপ করেনি।

বিক্ষোভকারীরা মূলত ইরান যুদ্ধের বিরোধিতা, বিচারব্যবস্থা সংস্কার পরিকল্পনা, দুর্নীতির অভিযোগ এবং অতিরক্ষণশীল ধর্মীয় শিক্ষার্থীদের সামরিক সেবা থেকে অব্যাহতির প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেন। তারা এই আন্দোলনকে গণতান্ত্রিক ব্যবস্থার ওপর হুমকি হিসেবে উল্লেখ করেন।

আন্দোলনের অন্যতম সংগঠক আলন লি গ্রিন দাবি করেন, তেল আবিবের হাবিমা স্কয়ারে প্রায় ১০ হাজার মানুষ সমবেত হয়েছিল। তবে হারেৎজ ও ওয়াইনেটের প্রতিবেদনে অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ২ হাজার বলে উল্লেখ করা হয়।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা আরবি ভাষায় “শান্তি, স্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার” স্লোগান দেন।

একই সময়ে জেরুজালেমের প্যারিস স্কয়ার ও হাইফাসহ দেশের বিভিন্ন শহরেও ছোট-বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। জেরুজালেমে পুলিশের সঙ্গে উত্তেজনার ঘটনায় তিনজনকে আটক করা হলেও পরে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। হাইফায় আদালত নির্ধারিত সীমার মধ্যেই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, বিচারমন্ত্রী ইয়ারভি লেভিনের প্রস্তাবিত বিচার সংস্কার সুপ্রিম কোর্টকে দুর্বল করার উদ্দেশ্যে আনা হয়েছে, যা সরকারের ক্ষমতা বাড়িয়ে দুর্নীতিকে উৎসাহিত করতে পারে। তেল আবিবে বিক্ষোভ চলাকালে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে।

সূত্র: টাইমস অব ইসরায়েল, আল জাজিরা

banner

এ জাতীয় আরো সংবাদ