লেবাননে ইসরাইলি বিমান হামলায় একদিনে ২০৩ নিহত, আহত হাজারের বেশি

বৈরুতসহ বিভিন্ন এলাকায় একযোগে হামলা; ইরানের দাবি—যুদ্ধবিরতি লঙ্ঘন

by ABDUR RAHMAN

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

লেবাননের রাজধানী বৈরুতসহ দেশের বিভিন্ন এলাকায় ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৩ জনে। এ ঘটনায় আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ।

বিজ্ঞাপন
banner

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন মন্ত্রিসভার বৈঠকে যোগ দেওয়ার আগে এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার (৮ এপ্রিল) লেবাননের বিরুদ্ধে চালানো এই হামলায় ব্যাপক প্রাণহানি ঘটেছে।

এর আগে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একই দিনে হামলায় ১৮২ জন নিহত এবং ৮৯০ জন আহত হয়েছেন। পরবর্তীতে হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পায়।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলাগুলো লেবাননের বিভিন্ন স্থানে একযোগে চালানো হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

এদিকে, ইরান জানিয়েছে, লেবাননে চলমান ইসরাইলি হামলা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির ‘গুরুতর লঙ্ঘন’।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ