‘গুরুত্বপূর্ণ অধ্যাদেশ কেন ল্যাপস?’—সংসদে জবাব চান বিরোধীদলীয় নেতা

ল্যাপস হওয়া অধ্যাদেশ ‘গুরুত্বপূর্ণ’ দাবি, আলোচনার দাবি বিরোধীদলীয় নেতার

by ABDUR RAHMAN

জাতীয় সংসদে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ল্যাপসের তালিকায় থাকা অধ্যাদেশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনগণের অধিকারের সঙ্গে সম্পৃক্ত।

রোববার (৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের অষ্টম দিনের কার্যসূচি শুরুর আগে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন। এ সময় তিনি জানান, অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য গঠিত বিশেষ কমিটির রিপোর্টে কিছু অধ্যাদেশ ল্যাপস করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা ‘জুলাই স্পিরিটের’ সঙ্গে সম্পর্কিত।

বিজ্ঞাপন
banner

তিনি আরও বলেন, কার্যসূচিতে আনা কিছু বিল অধ্যাদেশ সংশ্লিষ্ট কি না, তা স্পষ্ট করা প্রয়োজন। যদি সংশ্লিষ্ট হয়, তাহলে ল্যাপস তালিকাভুক্ত অধ্যাদেশগুলো নিয়ে সংসদে আলোচনা করার সুযোগ দিতে হবে।

বিরোধীদলীয় নেতার এ বক্তব্যের প্রেক্ষিতে স্পিকার আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে আইনমন্ত্রী প্রথমে জানান, আলোচিত দুটি বিল অধ্যাদেশ থেকে উৎসারিত নয়, বরং নতুন বিল। তবে পরবর্তীতে তিনি বক্তব্য সংশোধন করে বলেন, ওই দুটি আইন ১৩৩টি অধ্যাদেশের মধ্যেই ছিল।

আইনমন্ত্রী আরও জানান, সব অধ্যাদেশই পরবর্তীতে বিল আকারে সংসদে উত্থাপন করা হবে এবং ফার্স্ট ও সেকেন্ড রিডিংয়ের সময় এ বিষয়ে আলোচনা করার সুযোগ থাকবে। অন্যদিকে স্পিকার বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রায় ৯৩টি বিল পাস করতে হবে, ফলে বিষয়টি পরে বিবেচনা করা হবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ