জনগণের রায় অস্বীকারই ফ্যাসিবাদের সূচনা—জামায়াত আমিরের সরকারের বিরুদ্ধে কঠোর বার্তা

সংবিধান সংস্কারের দাবি, বিএনপি সরকারের সমালোচনা; ৪ এপ্রিল ঢাকায় আন্দোলনের ঘোষণা

by ABDUR RAHMAN

বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদের ‘সংক্রমণ’ লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে রাজধানীর কেরাণীগঞ্জে জেলা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, ফ্যাসিবাদ একটি সংক্রামক রোগের মতো—নির্দিষ্ট কোনো ব্যক্তির পতনের পরও এটি শেষ হয়ে যায় না, বরং এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়তে পারে। জনগণের রায়কে অবজ্ঞা করাকেই তিনি ফ্যাসিবাদের সূচনা হিসেবে অভিহিত করেন এবং দেশে এমন প্রবণতা ইতোমধ্যে দেখা যাচ্ছে বলে দাবি করেন।

ডা. শফিকুর রহমান বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির সমালোচনা করে বলেন, সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।

তিনি অভিযোগ করেন, নির্ধারিত সময়ের মধ্যে সংকট নিরসন না করে সরকার দায়িত্ব এড়িয়ে গেছে এবং সংসদের ভেতরে সমস্যার সমাধানের সুযোগও নষ্ট করেছে।

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, এটি ইতোমধ্যে ১৭ বার সংশোধন করা হলেও ফ্যাসিবাদের উত্থান ঠেকানো যায়নি। বর্তমান সংবিধানকে ‘পুরনো ছেঁড়া জামা’র সঙ্গে তুলনা করে তিনি বলেন, এটি আর সংস্কার নয়, বরং নতুন করে প্রণয়ন প্রয়োজন। ফ্যাসিবাদ জন্ম দেয় এমন ধারাগুলো বাদ দিয়ে গণভোটের ভিত্তিতে নতুন সংবিধান গঠনের আহ্বান জানান তিনি।

এদিকে জ্বালানি বাজারের অস্থিরতা ও গণভোটের সিদ্ধান্ত উপেক্ষার প্রতিবাদে শনিবার (৪ এপ্রিল) ঢাকায় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী ও তাদের জোটভুক্ত ১১টি দল।

কর্মসূচিকে ‘নিয়মতান্ত্রিক ও ইস্পাত কঠিন’ উল্লেখ করে তিনি বলেন, তারা সহিংসতায় বিশ্বাসী নয়; তবে আক্রমণের মুখে পড়লে কঠোরভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। পাশাপাশি যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ