কুমিল্লা সিটি নির্বাচনে এনসিপির একক মেয়র প্রার্থী তারিকুল ইসলাম

সাংগঠনিক প্রস্তুতি জোরদারে আগাম প্রার্থী ঘোষণা, ঐক্যবদ্ধ সমর্থনের আশ্বাস দলের নেতাদের

by ABDUR RAHMAN

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে একক মেয়র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিজ্ঞাপন
banner

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নগরীর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন পাওয়ায় স্থানীয় সরকার নির্বাচনেও ইতিবাচক ফলের প্রত্যাশা করছে দলটি।

হাসনাত আবদুল্লাহ আরও জানান, এনসিপি, জাতীয় যুবশক্তি, নারীশক্তিসহ দলের সব সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে তারিকুল ইসলামকে সমর্থন দিয়েছে। তিনি দলীয় নেতাকর্মী ও নগরবাসীর প্রতি প্রার্থীর পক্ষে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।

মেয়র প্রার্থী তারিকুল ইসলাম বলেন, জোটের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কৌশল নিয়েই এগোচ্ছে এনসিপি এবং ইতোমধ্যে দেশের পাঁচটি সিটি কর্পোরেশনে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। আগাম প্রার্থী ঘোষণার মাধ্যমে সাংগঠনিক প্রস্তুতি আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, কুমিল্লা নানা সমস্যা ও অব্যবস্থাপনায় জর্জরিত। নির্বাচিত হলে নাগরিক সমস্যার কার্যকর সমাধান এবং একটি পরিকল্পিত ও আধুনিক নগরী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ