১৮ দিন পর ছাড়লেন সিসিইউ, সংকট কাটিয়ে কেবিনে মির্জা আব্বাস

by ABDUR RAHMAN

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-কে সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি সামান্য কথা বলতেও পারছেন।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, “মির্জা আব্বাসকে গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেদিনই তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১৮ দিন সিসিইউতে থাকার পর শুক্রবার ভোরে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।”

তিনি আরও বলেন, “চিকিৎসকের পরামর্শে তিনি এখন সবার সঙ্গে একটু একটু কথা বলতে পারছেন। তার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো।”

পরিবারের সদস্যদের বরাত দিয়েও জানা গেছে, বর্তমানে তিনি আগের চেয়ে কিছুটা সুস্থ আছেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুল্যান্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসা চলছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ