শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে ন্যূনতম স্নাতক পাস বাধ্যতামূলক: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

স্কুল-কলেজ-মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটিতে যোগ্যতা নির্ধারণ, স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিতের কথা বললেন শিক্ষামন্ত্রী

by ABDUR RAHMAN

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞাপন
banner

এর আগে একই দিনে মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডিতে স্থান পেতে ন্যূনতম যোগ্যতা হিসেবে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করা হয়েছে। তিনি বলেন, “গভর্নিং বডির চেয়ারম্যান বা প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে আমাদের বেসলাইন হবে স্নাতক ডিগ্রি।”

শিক্ষামন্ত্রী আরও জানান, শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, প্রার্থীর দক্ষতা ও যোগ্যতাও বিবেচনায় নেওয়া হবে। অতীতে এই পদে নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ ছিল বলে উল্লেখ করে তিনি বলেন, নতুন এই ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা অনুযায়ী এডহক কমিটির সভাপতি হিসেবে স্নাতক বা সমমান ডিগ্রিধারী ব্যক্তিকে মনোনীত করতে হবে। তবে শিক্ষা প্রসার ও উন্নয়নে বিশেষ অবদান থাকলে বিশেষ ক্ষেত্রে মন্ত্রণালয় ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে পারবে।

এছাড়া সভাপতির মনোনয়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান মহানগরে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে তিনজনের নাম ও জীবনবৃত্তান্ত শিক্ষা বোর্ডে পাঠাবেন। সেখান থেকে একজনকে সভাপতি হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ