নিজেস্ব প্রতিবেদক । হুদহুদ নিউজ
ঢাকার ক্যান্টনমেন্ট এলাকা থেকে মোঃ বদরুজ্জামান বুখারী (১৪) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। গত সোমবার (৯ জুন) আছরের সময় মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা যায়, বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) ঢাকা মহানগর উত্তরের নির্বাহী সদস্য ও ক্যান্টনমেন্ট থানা সভাপতি আখতারুজ্জামান হাফেজ্জীর বড় ছেলে মোঃ বদরুজ্জামান বুখারী ঢাকা ক্যান্টনমেন্টের বালুঘাট এলাকায় অবস্থিত মাদ্রাসাতুন নূর থেকে বের হওয়ার পর নিখোঁজ হন।
নিখোঁজ কিশোরের বয়স ১৪ বছর। তার উচ্চতা প্রায় ৪ ফুট ২ ইঞ্চি, গায়ের রং ফর্সা এবং মুখমণ্ডল গোলাকার।
পরিবার জানিয়েছে, নিখোঁজ হওয়ার সময় তার পরনে নেভি ব্লু রঙের জুব্বা ও পায়জামা ছিল এবং মাথায় ছিল সাদা টুপি।
তার শরীরে একটি বিশেষ চিহ্ন রয়েছে। নাকের গোড়ার বাম পাশে চোখের নিচে একটি দাগ রয়েছে, যা তাকে শনাক্ত করতে সহায়তা করতে পারে।
এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ৬৯৬ এবং জিডি ট্র্যাকিং নম্বর 5HDMW3। জিডিটি করা হয়েছে ১২ জুন ২০২৬ তারিখে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তাই দেশের সকল নাগরিকের কাছে তারা সহযোগিতা কামনা করেছেন।
কেউ নিখোঁজ কিশোর বদরুজ্জামান বুখারীর সন্ধান পেলে অনুগ্রহ করে ০১৮৫৭-৭৬৯৯৪৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

