জাতীয় নাগরিক পার্টি বা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে এবং আবারও পুরোনো পথে হাঁটতে শুরু করেছে। তিনি বলেন, সংস্কার ও পরিবর্তনের দাবিতে এনসিপির আন্দোলন অব্যাহত থাকবে।
সোমবার (১৬ মার্চ) রাজধানীর মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, “আমরা সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে এবং দুর্নীতির বিরুদ্ধে। সরকার যদি পুরোনো পথে হাঁটে, তাহলে আমাদের নতুন দিগন্ত উন্মোচন করতে হবে।”
তিনি আরও বলেন, “সংস্কার বাস্তবায়নের লড়াই চালিয়ে যেতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।” জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক পরিবর্তন জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি বলেন, পরিবর্তন ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন এবং ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সরদার আমিরুল ইসলাম সাগর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরদার আমিরুল ইসলাম সাগর।
আর/

