উন্নত চিকিৎসার জন্য আজই মির্জা আব্বাসকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুর

by ABDUR RAHMAN

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী মির্জা আব্বাস-কে উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার (১৩ মার্চ) সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বিকেল ৩টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এরপর সন্ধ্যা ৬টার দিকে মির্জা আব্বাসকে নিয়ে সেটি সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করবে।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, “উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শেই মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।”
সিঙ্গাপুরে পৌঁছানোর পর তাঁকে National University Hospital-এ ভর্তি করা হবে বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন এবং উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

মির্জা আব্বাসকে দেখতে গতকাল হাসপাতালে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং উন্নত চিকিৎসার আশায় তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ