সবুজবাগে যুব মজলিসের ঈদ সামগ্রী বিতরণ: বৈষম্যহীন সমাজ গঠনে খেলাফতের বিকল্প নেই—মাওলানা জাহিদুজ্জামান

খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে অর্ধশত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

by ABDUR RAHMAN
সবুজবাগে যুব মজলিসের ঈদ সামগ্রী বিতরণ

ঢাকা, ২৬ মে ২০২৬ | নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর সবুজবাগে অর্ধশত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ। আজ মঙ্গলবার (২৬ মে) বিকালে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষের হাতে ঈদের এই উপহার তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন
banner

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমানের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জাহিদুজ্জামান বলেন, “ঈদের আনন্দ কেবল নির্দিষ্ট কোনো শ্রেণীর জন্য নয়। সমাজের সর্বস্তরের মানুষের মাঝে এই আনন্দ সমানভাবে ভাগ করে নিতেই আমাদের আজকের এই ক্ষুদ্র প্রয়াস।”

তিনি আরও বলেন, “আজ সমাজে যে চরম অর্থনৈতিক বৈষম্য আমরা দেখছি, তার মূল কারণ দেশে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত নেই। পুঁজিবাদী ব্যবস্থার কারণে ধনী আরও ধনী হচ্ছে আর গরিব আরও পিছেয়ে পড়ছে। এই বৈষম্য দূর করে একটি ইনসাফপূর্ণ সমাজ গড়তে হলে খেলাফত প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। একমাত্র ইসলামী রাষ্ট্রব্যবস্থা কায়েম হলেই সমাজের প্রতিটি নাগরিক তার প্রকৃত অধিকার ফিরে পাবে এবং সবাই মিলে আসল ঈদের আনন্দ উপভোগ করতে পারবে।”

এসময় তিনি বলেন, “এই ঈদ আমাদের ত্যাগ ও কোরবানির শিক্ষা দেয়। তাই ঈদ যেন শুধু ভোগ আর লৌকিকতার অনুষ্ঠানে পরিণত না হয়, সেদিকে আমাদের সবাইকে নজর রাখতে হবে।”

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের বায়তুল মাল বিভাগের সম্পাদক মুহাম্মাদ জসিম উদ্দিন, সমাজ কল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন,প্রকাশনা বিভাগের সম্পাদক মুহাম্মাদ রাশেদুল ইসলাম, প্রচার বিভাগের সম্পাদক হাফেজ আল আমিন,সবুজবাগ থানার সভাপতি হাফেজ ওমর ফারুক, প্রশিক্ষন বিভাগের সম্পাদক হাফেজ রবিউল ইসলাম, বায়তুল মাল বিভাগের সম্পাদক আব্দুর রহমান ও প্রচার বিভাগের সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।

banner

এ জাতীয় আরো সংবাদ