আজ ২৯ মে। ২০০৯ সালের এই দিনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ খেলাফত যুব মজলিসের।
আজ থেকে ১৭ বছর পূর্বে যে কাফেলার যাত্রা শুরু হয়েছিল, আজ তা একটি আদর্শিক, ঈমানি ও সংগ্রামী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, ইনসাফভিত্তিক সমাজ গঠন এবং যুবসমাজকে ইসলামের সুমহান আদর্শে গড়ে তোলাই এ কাফেলার মূল লক্ষ্য।
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঈমান, আদর্শ, ত্যাগ ও দায়িত্ববোধের এক চলমান আন্দোলন। অসংখ্য ত্যাগ, সংগ্রাম ও আত্মদানের মধ্য দিয়ে এই কাফেলা আজও দ্বীনের পথে অবিচল রয়েছে।
আসুন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা নতুন করে অঙ্গীকার করি—ইসলাম, ইনসাফ ও মানবতার পক্ষে এবং জুলুম, অন্যায় ও অপসংস্কৃতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব, ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা বাংলাদেশ খেলাফত যুব মজলিসের এই আদর্শিক, দাওয়াতি ও সংগ্রামী মেহনতকে কবুল করুন এবং এ কাফেলাকে দ্বীনের খেদমতে আরও শক্তিশালী করে দিন। আমীন।

