যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মাঝেই নিরাপত্তা সম্মেলন বর্জন চীনের

সিঙ্গাপুরে বসছে এশিয়ার বৃহত্তম নিরাপত্তা সম্মেলন; অংশ নিচ্ছে ৪৪ দেশ, থাকছেন পেন্টাগন প্রধান পিট হেগসেথ

by ABDUR RAHMAN
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মাঝেই নিরাপত্তা সম্মেলন বর্জন চীনের

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা সম্মেলন ‘শাংরি-লা ডায়ালগ’ এবার বর্জন করেছে চীন। ইরান যুদ্ধসহ বিভিন্ন বৈশ্বিক নিরাপত্তা ইস্যু সামনে থাকলেও দেশটির শীর্ষ কর্মকর্তাদের কেউ এতে অংশ নিচ্ছেন না।

বিজ্ঞাপন
banner

সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা মন্ত্রী, সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষকেরা অংশ নিতে জড়ো হচ্ছেন। ২৩তম এ আয়োজন চলবে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত।

সম্মেলনটি সিঙ্গাপুরের শাংরি-লা হোটেলে অনুষ্ঠিত হবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের সংলাপে ৪৪টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন, যার মধ্যে রয়েছেন ৫৪ জন মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। ফলে সম্মেলনে ওয়াশিংটনের ভূমিকাও বিশেষভাবে আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চীনের সমুদ্রপথে আমদানি করা অপরিশোধিত তেলের ৫৭ শতাংশ এসেছে মধ্যপ্রাচ্য থেকে।

তবে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় তেল সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে।

সিঙ্গাপুর ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সিনিয়র ফেলো ওহ এই সান বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। তার মতে, শাংরি-লা সংলাপে সম্ভাব্য কোনো সমঝোতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনাও এখন কম।

সূত্র: আল জাজিরা

banner

এ জাতীয় আরো সংবাদ