দুর্নীতির অভিযোগে পাল্টা অবস্থান আসিফ মাহমুদের

by ABDUR RAHMAN

জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, আসন্ন সংবাদ সম্মেলনে নিজের ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশ করবেন।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে অবস্থিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
banner

জানা গেছে, সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আসিফ মাহমুদের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হলে, একদল ব্যক্তি—যারা নিজেদের সাকিব আল হাসান-এর ভক্ত পরিচয়ে দাবি করেছেন—দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ তার বিরুদ্ধে বেনামে কাল্পনিক দুর্নীতির অভিযোগ জমা দেন।

এ প্রেক্ষাপটে ওঠা অভিযোগের জবাব দিতেই আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ