ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম জানিয়েছেন, যদি আওয়ামী লীগের আর কোনো অফিস খোলা হয়, তবে ছাত্র-জনতাকে নিয়ে কঠোর প্রতিবাদ গড়ে তোলা হবে।
তিনি শুক্রবার জুমার নামাজ শেষে ‘নরসিংদীর মাধবদীতে ধর্ষণ ও হত্যা’ ঘটনার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে এ হুঁশিয়ারি দেন।
সাদিক কায়েম আরও অভিযোগ করেন, বর্তমান সময়ে বিএনপি সরকার ‘জুলাই যোদ্ধাদের হত্যার দায়ে জড়িত’ এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিতে আবারও “আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসন” করা হচ্ছে।
এদিকে ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ দাবি করেন, ছাত্রদল নারীদের হেনস্তা করছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নরসিংদীতে ধর্ষণকারীদের রাজনৈতিক প্রশ্রয় দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ তুলেছেন।
ডাকসু নেতারা আরও হুঁশিয়ারি দিয়েছেন, চাঁদাবাজি ও ধর্ষণ বন্ধ না হলে সরকারের পতন অনিবার্য। পাশাপাশি ব্যবস্থা না নিলে দেশের সকল বিশ্ববিদ্যালয় এক হয়ে ধর্ষণের বিরুদ্ধে মাঠে নামবে বলেও উল্লেখ করা হয়।
আর/

