বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে মামুনুল হকের বাসায় এই সাক্ষাৎ হয়।
সাক্ষাতে চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। পরে তারা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, তারেক রেজা, সংগঠক মুফতি সানাউল্লাহ খান প্রমুখ।
আবুআ/

