ক্ষমতায় গেলে যুবকদের হাতেই দেশ তুলে দেব: জামায়াত আমির

by ABDUR RAHMAN

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আপনারা যদি আমাদের ভোট দেন, আমরা ক্ষমতায় গেলে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্য হিসেবে দেখতে পাবেন। এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি। এই সুযোগ চৌদ্দগ্রামবাসী কাজে লাগাবেন কি না, সেটা চিন্তা করবেন।”

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভা তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, “আমার আধিপত্যবাদ মানব না, ফ্যাসিবাদ দেখতে চাই না। আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই।”

ডা. শফিকুর রহমান আরো বলেন, “আমরা এই বাংলাদেশটা যুবসমাজের হাতে তুলে দিতে চাই। এর প্রমাণ হচ্ছে যুবকদের সংগঠন আমাদের সাথে। এর আরো প্রমাণ হচ্ছে, আমরা যে নমিনেশন দিয়েছি, তার ৬২ শতাংশই যুবক।”

জামায়াত আমির আরও বলেন, “আমরা ক্ষমতায় গেলে সবকার গঠন করে শিশু থেকে বৃদ্ধ সবার ন্যায়বিচার নিশ্চিত করব। যারা এ দেশে বসবাস করে, এ দেশের নাগরিক না, তাদেরও ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে। সেই ন্যায়বিচার আমরা নিশ্চিত করব। কোনো দল বিচারে হস্তক্ষেপ করতে পারবে না।”

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ